Tasnia Ahmed | Tourism & Hospitality Student
বাংলাদেশে পর্যটন খাতের মূল সমস্যা প্রচার নয়, বরং পরিকল্পিত পণ্য উন্নয়ন। আমাদের পর্যটন স্পট আছে, কিন্তু সেগুলোকে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতায় রূপান্তর করা হয়নি।
প্রতিটি বিভাগে ‘Tourism Cluster Development Model’ চালু করা যেতে পারে। স্থানীয় উদ্যোক্তা, হোটেল মালিক, গাইড, পরিবহন খাত—সবাইকে একীভূত পরিকল্পনার আওতায় আনতে হবে।
পর্যটন বোর্ডকে শুধু প্রচারণা সংস্থা নয়, বরং বিনিয়োগ সহায়তা ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি।
